1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস - bdtelegraph24.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয় আওয়ামী লীগের কর্মকাণ্ড ও বিএনপিকে সতর্ক করে সারজিস আলমের পোস্ট এপেক সম্মেলনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক, শান্তি ঘোষণা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, ঐতিহাসিক রায় আইসিজের শ্যামনগরে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ ইউসিবিএল থেকে অর্থ আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড খুলনায় পুলিশের উপস্থিতিতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলে চড়ে পালিয়েছে দুর্বৃত্তরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৩ অক্টোবর), বেলা ১১টা ২১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের চার বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar