নিউজ ডেস্ক
শনিবার (১৪ নভেম্বর), সকাল ১০টা ২০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, ২২৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এছাড়া ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২০৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীনের বেইজিং এবং ১৬১ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিশরের কায়রো।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক বায়ুমান সূচক প্রকাশ করে।