1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: কে সি বেণুগোপাল - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাকে সঙ্গে রাখতে অনীহা গ্রাম পুলিশের, ইউএনওর কাছে ছেলের হুমকি লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক বহিষ্কার নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: কে সি বেণুগোপাল দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতাদের আটক করল পুলিশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ গাজীপুরে বিকাশ এজেন্টের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১ আমিরাবাদ ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম পেলেন দুই প্রার্থী কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি

নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: কে সি বেণুগোপাল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭টা ১২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বলে মন্তব্য করেছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মোদি সরকারের বিরুদ্ধে এই তীব্র আক্রমণ শানান। দেশজুড়ে ভোটাধিকার রক্ষা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে চলমান উত্তাপের মধ্যেই এই বিস্ফোরক মন্তব্য করলেন শীর্ষ এই কংগ্রেস নেতা।

ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন দানা বাঁধছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ তুলেছেন বেণুগোপাল। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিলে প্রধান নির্বাচন কমিশনারকে আড়াল করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিলে প্রধান নির্বাচন কমিশনারকে আড়াল করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তাদের এই পদক্ষেপে সরকারের শেষ রক্ষা হবে না এবং এটিই তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে।

বেণুগোপাল আরও বলেন, মোদি সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পায়। সেই ভয় থেকেই রাজধানী দিল্লি ও মুম্বাইসহ দেশের বিভিন্ন জায়গায় মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং কঠোর পুলিশি নিরাপত্তা ও আটকের মতো দমনপীড়নমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করার লড়াইয়ে আগামী সোমবার দিল্লিতে একটি বৃহৎ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। এর আগে বিরোধী নেতারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। আগামী সোমবার প্রধান বিচারপতির (সিজেআই) সঙ্গেও জোটের শীর্ষ নেতাদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বেণুগোপাল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar