1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস জাপানে সেরা ঘুমের প্রতিযোগিতা: বিজয়ীর জন্য ১৪ হাজার ডলার পুরস্কার ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে দুর্গাপুরে প্রস্তুতি সভা লোহাগাড়ায় নামজারি খতিয়ান বাতিলের রায়ের পর পুনঃতদন্ত, দুই মাসেও নিষ্পত্তি হয়নি নানিয়ারচরে দুই শিক্ষার্থীর সততার দৃষ্টান্ত, সম্মাননা দিল উপজেলা ছাত্রদল মাগুরা হাসপাতালে রোগীর চাপ তিনগুণ, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ৭০০ রোগী দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন
ছবি। দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুম কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আজম মনির, চ্যানেল নাইনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিক বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক রানার-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি অনাথ মন্ডল।

এ সময় উপস্থিত সাংবাদিকেরা দৈনিক রানারের দীর্ঘ পথচলা, সংবাদ প্রকাশে পেশাদারত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমানুষের কথা তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের দায়িত্বশীলতা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তারা দৈনিক রানারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar