1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে গণভবন হচ্ছে "জুলাই জাদুঘর" - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে গণভবন হচ্ছে “জুলাই জাদুঘর”

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন
Gonobhaban after 5th August

২০২৪ সালের জুলাই-আগষ্ট মাসে সংঘটিত ছাত্র -জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে গণভবনকে “জুলাই গনঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর” হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৫ জুলাই সচিবালয়ের অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে  অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় জাদুঘরের”সিভিল” ও “ই/এম” অংশ নির্মাণ ও সংষ্কারে সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দেওয়া হয়।গত বছরের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় জাদুঘর রূপান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।আগামী ৫ আগষ্টের মধ্যে জাদুঘরটি রূপান্তরে কাজ সম্পন্ন করে উদ্ভাবন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত বিভাগ সরাসরি ক্রয় পদ্ধতিতে এই কাজ বাস্তবায়ন করবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ ছাত্র – জনতার অংশগ্রহণে সংঘটিত ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি, দমন-পীড়নের দলিল, আন্দোলনের চিহ্নসহ গুরুত্বপূর্ণ উপাদানসমূহ এই জাদুঘরে সংরক্ষণ করা হবে যাতে পরর্বতী প্রজন্ম জুলাই অভ্যুত্থান সম্পর্কে জানতে পারে।

সভায় জানানো হয়,নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রচলিত টেন্ডার পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতি অবলম্বন করা হবে।

জাদুঘর মানুষকে যুগের পর যুগ অনুপ্রাণিত করে, নতুন প্রজন্মকে সত্য, ঐতিহ্য ও অভ্যুত্থান সম্পর্কে জানতে সাহায্য করে।অনুমোদিত এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মৃতি হিসেবে সংরক্ষিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar