1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একাদশ শ্রেণির ভর্তি শুরু, অনলাইনে আবেদন চলবে ১১ আগস্ট পর্যন্ত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

একাদশ শ্রেণির ভর্তি শুরু, অনলাইনে আবেদন চলবে ১১ আগস্ট পর্যন্ত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ থেকে। অনলাইনে আবেদন করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যা চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ উপলক্ষে নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালায় বলা হয়েছে, ভর্তি সম্পূর্ণ হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ভর্তির ব্যয় সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। ব্যয়ের মধ্যে রয়েছে কলেজভেদে ভর্তি ও সেশন ফি, বোর্ড ফি, রেড ক্রিসেন্ট, ক্রীড়া ও অন্যান্য ফি। অতিরিক্ত ফি আদায় নিষিদ্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই রসিদ প্রদান করতে হবে।

ঢাকা মহানগরীর নন-এমপিও ইংরেজি ভার্সন কলেজগুলো সর্বোচ্চ ফি নিতে পারবে ৮ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজগুলোর বাংলা ভার্সনের সর্বনিম্ন ফি নির্ধারিত হয়েছে ১ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা হিসেবে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পাস করা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন, তবে ঢাকা বোর্ডের অনুমোদন সাপেক্ষে।

ভর্তির জন্য ৯৩ শতাংশ আসন উন্মুক্ত রাখা হয়েছে। বাকি ৭ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মীদের সন্তানদের জন্য ১ শতাংশ করে আসন সংরক্ষিত। এই কোটায় যোগ্য প্রার্থী না মিললে সেগুলো মেধাক্রম অনুযায়ী পূরণ করা হবে।

ভর্তি বাছাইয়ে সমান জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম নির্ধারণে মোট নম্বর বিবেচনায় নেওয়া হবে। যদি নম্বরও সমান হয়, তবে বিজ্ঞান বিভাগে গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।

নিজ কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা নির্ধারিত বিভাগে অগ্রাধিকার পাবেন। এরপর অবশিষ্ট আসনে বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

প্রতিটি কলেজকে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে। কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র দিতে বা অন্যত্র ভর্তি নিতে হলে বোর্ডের অনুমতি বাধ্যতামূলক এবং এই তথ্য ১৫ দিনের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, অনুমোদনহীন ক্যাম্পাস বা বিষয় নিয়ে ভর্তি কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্ট কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। সরকারি কলেজের ক্ষেত্রেও নিয়ম লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে আবেদন, মেধাতালিকা প্রকাশ, ভর্তি এবং ক্লাস শুরুর কাজ শেষ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar