1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রথমবার ভোট দেবে যশোরের লাখো তরুণ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথমবার ভোট দেবে যশোরের লাখো তরুণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৫ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে গত দেড় বছরে ভোটার বেড়েছে এক লাখ ৪৭ হাজার ২৭৮ জন। সর্বশেষ হালনাগাদের পর জেলার মোট ভোটার দাঁড়িয়েছে ২৪ লাখ ৮৬ হাজার ৩৩৩ জন। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় এ তথ্য উঠে এসেছে।

আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ভোটার সংখ্যা ছিল ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন। নতুন তালিকায় পুরুষ ভোটার দাঁড়িয়েছে ১২ লাখ ৪৭ হাজার ২৩৯ জন, মহিলা ১২ লাখ ৩৯ হাজার ৭০ জন এবং হিজড়া ভোটার ২৪ জন। আগের তুলনায় পুরুষ বেড়েছে ৭১ হাজার ১৩৪ জন, মহিলা বেড়েছে ৭৬ হাজার ১৩৫ জন এবং হিজড়া বেড়েছে ৯ জন।

হালনাগাদ তালিকায় শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, সদর, বাঘারপাড়া, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় ভোটার বেড়েছে। তবে অভয়নগরে কমেছে ১৯ হাজারের বেশি। নির্বাচন কর্মকর্তারা বলছেন, নতুন যুক্ত হওয়া ভোটারদের বড় অংশই তরুণ এবং প্রথমবার ভোট দেবেন।

যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থী হোসাইন আকবর বলেন, “প্রথমবার ভোটার হয়ে আমি উচ্ছ্বসিত। জাতীয় পরিচয়পত্র কেবল ভোটে নয়, নানা কাজে দরকার হয়।” অন্য শিক্ষার্থী আলিফ মাহমুদ মনে করেন, “নতুন প্রজন্ম এবার নেতৃত্ব বেছে নেবে। তাই ভোট নিয়ে আমাদের আগ্রহও বেশি।”

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, “অন্যবারের তুলনায় এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করা হয়েছে। ফলে তরুণ ভোটারের সংখ্যা বেড়েছে। নারী ভোটারদের অংশগ্রহণও সন্তোষজনক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar