1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে শ্রী শ্রী মনসা দেবীর পূজা সম্পন্ন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে শ্রী শ্রী মনসা দেবীর পূজা সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার গোপালপুর ঐতিহাসিক মনসা মন্দিরে শ্রী শ্রী মা মনসা দেবীর পূজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে গোপালপুর ঐতিহাসিক মনসা মন্দিরে শ্রী শ্রী মা মনসা দেবীর পূজা শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে পূজা। দুধ, কলা, ডিম ও ফল নিয়ে দিয়ে হাজারাও ভক্তি মনসা দেবীর পূজা দিতে আসে মন্দিরে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রামে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মনসা পূজা। শত বছরের এই প্রাচীন পূজা দেখতে ভিড় জমায় শত শত ভক্ত দর্শনার্থীরা।

পূজা উপলক্ষে গোপালপুর এলাকায় সাজসাজ রব পড়ে যায়। স্থানীয় যুবসমাজ ও পূজা কমিটির তত্ত্বাবধানে আয়োজিত হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ভক্তিগীতির আসর ও মনসার গান। এ পূজার অন্যতম আকর্ষণ ছিল মনসা দেবীর পূজা ও পূর্ণাহুতি, যেখানে নারীরা স্নান করে পবিত্র শাড়ি পরে পূজায় অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, এ পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সামাজিক সম্প্রীতির একটি উৎসব হিসেবেও দেখা হয়। পূজাকে কেন্দ্র করে গড়ে ওঠে মেলা, চলে হরেক রকমের দোকান এবং শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা।

পূজা কমিটির সভাপতি বলেন, “আমরা প্রতিবছরই ঐতিহ্য মেনে এই পূজা আয়োজন করে থাকি। সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে এই উৎসবে অংশ নেন, যা আমাদের এলাকার সম্প্রীতির প্রতীক।”

পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল স্থানীয় প্রশাসনের নজরদারি। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় মনসা পূজার সকল আনুষ্ঠানিকতা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar