1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে উপজেলায় জেলা প্রশাসকের পরিদর্শন : জনসেবায় গতি আনতে নানা উদ্যোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

গৌরীপুরে উপজেলায় জেলা প্রশাসকের পরিদর্শন : জনসেবায় গতি আনতে নানা উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৩ জন খবরটি পড়েছেন

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গৌরীপুর উপজেলা পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ জনসেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর করতে নির্দেশনা প্রদান করেন । পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনে তিনি বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ, অসহায় লোকদের বিনামূল্যে টিন ও গৃহ মন্জুরী বাবদ নগদ অর্থের চেক  বিতরণ, ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন। তিনি যুবদের জনসচেতনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, ময়মনসিংহের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলা উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar