1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স অতীতের রেকর্ড ভেঙ্গে নতুন দিগন্তে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স অতীতের রেকর্ড ভেঙ্গে নতুন দিগন্তে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করেছে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তীব্র জনবল সংকট থাকা সত্ত্বেও সেবার দিক থেকে খুলনা বিভাগের মধ্যে প্রথম অবস্থানে আছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বাংলাদেশের ৪৩৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্কোরিং এ মে ২০২৫ এ সারা বাংলাদেশে চতুর্থ স্থান অধিকার করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

স্থানীয়রা বলেন, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ সাফল্য গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত। যেখানে জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা৳ বিদ্যমান, সেখানে টানা প্রচেষ্টা ও সেবামুখী দৃষ্টিভঙ্গি নতুন আশার আলো জাগিয়েছে। তারা বলেন, ডা. শাহিনের নেতৃত্ব ও দিকনির্দেশনাতেই এ সাফল্য এসেছে।

স্থানীয়রা আরো বলেন, কম জনবল নিয়েই সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাহিনের অক্লান্ত শ্রমে এক ঝাঁক তারুণ্য দীপ্ত চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়ে হাসপাতালের পরিবেশ ও সেবার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা বজায় থাকলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবিষ্যতে বিভাগের সীমানা ছাড়িয়ে জাতীয় পর্যায়েও অগ্রণী ভূমিকা রাখতে পারবে।

কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. শাহিন বলেন, এই অর্জন আমাকে আরও বড় দায়িত্বের দিকে এগিয়ে দিল। তবে এই অর্জন কেবল আমার নয়, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি সহকর্মীর সম্মিলিত পরিশ্রমের ফল। তাদের অক্লান্ত প্রচেষ্টা ছাড়া এ সাফল্য আসতো না। সরকারী হাসপাতালের প্রতি সমাজের প্রতিটি স্তরের মানুষের আস্থা ফিরানোর জন্য সর্বাত্বত চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য কর্মীদের যাদের অক্লান্ত পরিশ্রম এই সফলতা বয়ে এনেছে।
সকলের সহযোগিতা ও চেষ্টায় আমরা আরো অনেকদূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

আমরা কৃতজ্ঞ মোংলা উপজেলার সকল সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে বলেই আজ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা বাংলাদেশে চতুর্থ অবস্থানে চলে এসেছে। মোংলা সর্বস্তরের জনগনের সহযোগিতায় একটি জনবান্ধব হাসপাতালে রূপান্তরিত করার প্রত্যাশাও ব্যাক্ত করেন এই কর্মকর্তা

উল্লেখ্য, এপ্রিল ২০২৫ এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোংলা ১৩তম এবং মে ২০২৪ এ অবস্থান ছিলো ৯০ তম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar