1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতিসংঘের আলোকচিত্র প্রদর্শনীতে জাককানইবির তিন শিক্ষার্থীর ছবি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জাতিসংঘের আলোকচিত্র প্রদর্শনীতে জাককানইবির তিন শিক্ষার্থীর ছবি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৮০ জন খবরটি পড়েছেন
ছবি- ককানইবির তিন শিক্ষার্থীর -বিডিটেলিগ্রাফ

রবিউল ইসলাম শাকিল.জাককানইবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ‘Youth as Catalysts of Change’ শীর্ষক যুব আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) তিন শিক্ষার্থী।

এই তিন তরুণ আলোকচিত্রী হলেন—দর্শন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. নওসাদ আলী, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সাকিবুর রহমান এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের।

জাতিসংঘের বাংলাদেশ অফিস আয়োজিত এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে নির্বাচিত ৮০ জন তরুণ আলোকচিত্রীর ৮০টি ছবি স্থান পায়। জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার (২৯ অক্টোবর) ঢাকার গুলশানে অবস্থিত জাতিসংঘ ভবনে প্রদর্শনীর উদ্বোধন হয়। আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ছবিগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে নওসাদ আলী বলেন, “জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক আয়োজনে সেরাদের তালিকায় থাকা আমার জীবনের বড় অর্জন। এই ছবির মাধ্যমে আমি দেখাতে চেয়েছি তরুণরাই সমাজ পরিবর্তনের প্রকৃত দূত—যারা ইতিবাচক চিন্তা ও উদ্যোগের মাধ্যমে নতুন আলো ছড়াচ্ছে। জাতিসংঘ ভবনে আমার কাজ প্রদর্শিত হওয়া গভীর গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্ববান করেছে—আরও গল্প বলার ও পরিবর্তনের ছবি তোলার প্রেরণা দিয়েছে।”

অন্যদিকে, আশরাফুল ইসলাম জুবায়ের বলেন, “জাতীয় পর্যায়ে সেরা আলোকচিত্রীদের পাশে নিজের নাম দেখতে পাওয়া এক অনন্য অনুভূতি। ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে দেশ ও বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে চাই। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar