1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেহেরপুরে অবৈধ রং উৎপাদনে নিভালাক পেইন্টসকে দুই লাখ টাকা জরিমানা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

মেহেরপুরে অবৈধ রং উৎপাদনে নিভালাক পেইন্টসকে দুই লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২২৬ জন খবরটি পড়েছেন

মেহেরপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মেহেরপুরে অবৈধভাবে রং উৎপাদনের অভিযোগে নিভালাক পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার বিকেলে র‍্যাবের সহযোগিতায় পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকারসংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া পেইন্ট উৎপাদন করে আসছিল। অভিযোগের ভিত্তিতে কারখানায় অভিযান পরিচালিত হলে অনিয়ম প্রমাণিত হওয়ায় জরিমানা আরোপ করা হয়।

একই অভিযানে লাইসেন্সবিহীনভাবে তেল ও গ্যাস বিক্রির দায়ে শাহীন ট্রেডার্সকে ১৫ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের কারণে নিউ বেঙ্গল ফুডসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‍্যাব-১২ মেহেরপুর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar