1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মদিনার কাছে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৮ জনসহ ৪২ ভারতীয় নিহত - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

মদিনার কাছে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৮ জনসহ ৪২ ভারতীয় নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৮৮ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওমরাহ পালনকারী ৪২ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয় শিশু এবং একই পরিবারের তিন প্রজন্মের ১৮ সদস্য রয়েছেন। রোববার স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে মক্কা–মদিনা রুটের মুহরাস এলাকায় ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হলে আগুন ধরে যায়।

মুহরাস থেকে মদিনার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। দুর্ঘটনার সময় বাসে থাকা অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিহত সবার বাড়ি ভারতের তেলেঙ্গানায়।

এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে নিহতদের আত্মীয় মোহাম্মদ আসিফ বলেন, পরিবারের ১৮ সদস্য—নাসিরুদ্দিন (৭০), আখতার বেগম (৬২), তাদের ছেলে সালাউদ্দিন (৪২), তিন মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮), শাবানা (৪০) এবং তাদের সন্তানরা—ওমরাহ পালন শেষে মক্কা থেকে মদিনায় ফিরছিলেন। দুর্ঘটনার আগে পর্যন্ত তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। আগামী শনিবার দেশে ফেরার কথা ছিল পরিবারের সবার।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, খোঁজ-খবর সংগ্রহ এবং প্রয়োজনীয় হলে সৌদি আরবে সহায়তা পাঠানোর প্রস্তুতি নিতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় শুরু হয়েছে।

দুর্ঘটনার কারণ তদন্তে স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X