1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদিতে বৃহস্পতিবার ইসতিসকার নামাজ পালনের নির্দেশ দিলেন বাদশাহ সালমান - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সৌদিতে বৃহস্পতিবার ইসতিসকার নামাজ পালনের নির্দেশ দিলেন বাদশাহ সালমান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩১২ জন খবরটি পড়েছেন

ইসলামী ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৌদি আরবজুড়ে বৃষ্টি প্রার্থনার বিশেষ নামাজ ‘ইসতিসকা’ পালনের আহ্বান জানিয়েছেন দেশটির বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খেদমতগার সালমান বিন আবদুল আজিজ আল সাউদ।

সোমবার (১০ নভেম্বর) সৌদি রয়্যাল কোর্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রিয় নবী মুহাম্মদ (সা.)–এর সুন্নত অনুসরণে আগামী বৃহস্পতিবার, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সারা রাজ্যজুড়ে এই নামাজ অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে নাগরিকদের তাওবা, ইস্তেগফার এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দান-সদকা, নামাজ, আল্লাহর স্মরণ এবং অন্যের কষ্ট লাঘবের মাধ্যমে রহমত লাভের তাগিদ দেওয়া হয়েছে।

রয়্যাল কোর্ট আরও জানায়, প্রত্যেক সক্ষম মুসলমান যেন নবী করিম (সা.)–এর সুন্নত অনুসারে এই নামাজে অংশ নেয় এবং আল্লাহর কাছে বিনয় ও ধৈর্যের সঙ্গে দোয়া করে রহমত প্রার্থনা করে।

বিবৃতির শেষাংশে দোয়া করে বলা হয়, আল্লাহ যেন দেশ ও জনগণের প্রতি দয়া করেন, দোয়া কবুল করেন এবং এমন বৃষ্টি বর্ষণ করেন যা কল্যাণ ও রহমতের কারণ হয়ে ওঠে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar