1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উচ্চ ঝুঁকির ৯ জেলা চিহ্নিত, বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

উচ্চ ঝুঁকির ৯ জেলা চিহ্নিত, বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ জন খবরটি পড়েছেন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্পে সারা দেশে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭, যা বাংলাদেশ ও ভারতের বেশ কিছু অঞ্চলে অনুভূত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভূমিকম্পের তীব্রতায় বহু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপত্তিস্থল ঢাকার কাছে হওয়ায় কম্পনটি স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, কম্পনের স্থায়িত্ব আর কয়েক সেকেন্ড বেশি হলে রাজধানীর বহু ভবন ধসে পড়ার ঝুঁকি ছিল।

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করেছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশসহ পার্বত্য কয়েকটি জেলা জোন–১ হিসেবে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালীকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নগর বিশেষজ্ঞদের সতর্কতায় বলা হয়েছে, ঢাকায় প্রায় ২১ লাখেরও বেশি ভবন ঝুঁকিপূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার যৌথ জরিপ অনুযায়ী, রাজধানীতে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে অন্তত ৭২ হাজার ভবন ধসে পড়তে পারে এবং আরও ১ লাখ ৩৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের অবস্থান একাধিক সক্রিয় ফল্ট লাইনের ওপর হওয়ায় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি দীর্ঘদিন ধরেই রয়ে গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar