1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুই দিনে তিন ভূমিকম্প: প্রাণহানি ১০ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

দুই দিনে তিন ভূমিকম্প: প্রাণহানি ১০

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯২ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরপর তিন দফা ভূমিকম্পে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন চার শতাধিক। গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পকে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করছে আবহাওয়া অধিদপ্তর। নরসিংদীর মাধবদী ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে আবারও ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একই দিনে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রাজধানী ঢাকায় ৩ দশমিক ৭ মাত্রা এবং মাত্র এক সেকেন্ডের ব্যবধানে ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরও ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দু’টি ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা।

টানা ভূমিকম্পে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবারের মূল ভূমিকম্পে ভবনের দেয়াল থেকে ইট খসে পড়া বা আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে অন্তত চার শতাধিক মানুষ আহত হন।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের অবস্থান তিনটি বৃহৎ টেকটোনিক প্লেট—ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলে হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি বহুদিনের। এর সঙ্গে ছয়টি সক্রিয় ফল্ট লাইনের প্রভাব মিলেই রাজধানী ও আশপাশের অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে।

তাদের মতে, সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম এবং ঢাকা-গাজীপুর-নরসিংদীর বিস্তৃত এলাকায় প্লেটচাপ ও ফল্ট অ্যাক্টিভিটি বাড়ায় মাঝারি মাত্রার ভূমিকম্পও তীব্রভাবে অনুভূত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar