1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একযুগ পর রাবি শিক্ষার্থীর মাস্টার্স ফল প্রকাশ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

একযুগ পর রাবি শিক্ষার্থীর মাস্টার্স ফল প্রকাশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

রাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম জেলে বসে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পর থিসিস জালিয়াতির অভিযোগে তার ছাত্রত্ব বাতিল করা হয়েছিল। প্রায় একযুগ পর সেই ছাত্রত্ব পুনর্বহাল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার মাস্টার্সের ফল প্রকাশ করেছে, যেখানে তিনি সিজিপিএ ৪ পেয়ে বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রকের অফিস থেকে অস্থায়ীভাবে এই ফল প্রকাশ করা হয়। কর্তৃপক্ষ জানায়, কোনো অসংগতি পাওয়া গেলে ফল সংশোধন বা বাতিলের অধিকার বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর রফিকুল ইসলামের ছাত্রত্ব বাতিলের বিষয়ে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। রিভিউ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেটের ৫৩৬তম সভায় তার ছাত্রত্ব পুনর্বহাল এবং অপ্রকাশিত ফল প্রকাশের সিদ্ধান্ত হয়।

শিক্ষকদের অন্তঃকোন্দল ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রত্ব বাতিলের পর রফিকুল দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হতে পারেননি। পরে তিনি চীনে গিয়ে মাস্টার্স সম্পন্ন করেন এবং বর্তমানে সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘ ট্রমার পর এই ফল পাওয়া আমার জীবনের অন্যতম আনন্দঘন মুহূর্ত। নিম্নবিত্ত পরিবারের সন্তান হিসেবে একটি ভালো ক্যারিয়ারই ছিল প্রধান লক্ষ্য।”

এদিকে রাকসুর ভিপি ও ছাত্রশিবিরের নেতা মোস্তাকুর রহমান জাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ফল প্রকাশকে ‘জুলুমের অবসান’ হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar