নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আগামী অক্টোবর বা নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণের কথাও জানান তিনি।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্য অর্জিত হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও জোরদার হবে এবং মানুষের জীবনযাত্রা সহজ হবে।
তিনি আরও বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৫৬ হাজার কোটি টাকার বকেয়া বিল পরিশোধে বর্তমান সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে।