1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কৃত্রিম সূর্য’ প্রকল্পে চীনের বড় সাফল্য - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কৃত্রিম সূর্য’ প্রকল্পে চীনের বড় সাফল্য

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরমাণু সংযোজন প্রযুক্তির মাধ্যমে কার্বনমুক্ত ও প্রায় সীমাহীন পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সুপারকন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট তৈরি ও সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে, যা ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পের অন্যতম প্রধান উপাদান।

চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্সের তৈরি ‘ডি’ আকৃতির ম্যাগনেটটির দৈর্ঘ্য ২১ মিটার, প্রস্থ ১২ মিটার এবং ওজন প্রায় ৫৮২ টন। এটি পরমাণু সংযোজন রিঅ্যাক্টরে ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার প্লাজমাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। একই সঙ্গে রিঅ্যাক্টরের গুরুত্বপূর্ণ অংশ উচ্চ-তাপমাত্রার সুপারকন্ডাক্টিং সেন্ট্রাল সলোনয়েড কয়েলের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে।

ছয় বছরের এই প্রকল্পে চারটি পেটেন্ট ও ২৫টি শিল্পমান অর্জিত হয়েছে। চীনের দাবি, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ম্যাগনেটটি মাইনাস ২৬৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টানা ৬০ বছর কাজ করতে সক্ষম।

চীন জানিয়েছে, ২০২৭ সালের শেষ নাগাদ তাদের বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল টোকামাক সম্পন্ন হবে এবং ২০৩০ সালের দিকে প্রথমবারের মতো ফিউশন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। তবে গবেষকদের মতে, বাণিজ্যিকভাবে এ প্রযুক্তি ব্যবহারের আগে আরও দীর্ঘমেয়াদি পরীক্ষা ও বিভিন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar