1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাধ্যাকর্ষণ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের দাবি কুমিল্লার শিক্ষার্থীর - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মাধ্যাকর্ষণ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের দাবি কুমিল্লার শিক্ষার্থীর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬), সকাল ১০টা ১৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তেল, গ্যাস বা কয়লা নয়, বরং মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন কুমিল্লার এক কওমি মাদ্রাসা শিক্ষার্থী। আবদুর রহমান সুহাইল নামের ওই শিক্ষার্থী সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই উদ্ভাবনের কথা জানান। কুরআন ও হাদিসের গবেষণার পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে তিনি এই পদ্ধতি উদ্ভাবন করেছেন বলে দাবি করেন।

আবদুর রহমান সুহাইল বলেন, আমার উদ্ভাবিত পদ্ধতিতে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে ভারী বস্তুকে নিচের দিকে ছেড়ে ক্রেন ঘোরানো হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই মূলত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তার দাবি অনুযায়ী, এই আবিষ্কারের সবচেয়ে বিস্ময়কর দিক হলো, যে ভারী বস্তুকে নিচের দিকে ফেলে ক্রেন ঘোরানো হবে, সেই ভার উল্টোপাশে গিয়ে হালকা বস্তুতে পরিণত হবে। এভাবে নিয়মিত ঘূর্ণন প্রক্রিয়ায় বিদ্যুৎ তৈরি হবে।

সুহাইল জানান, ২০২২ সালে তিনি এই পদ্ধতি আবিষ্কার করেন। গত দুই বছর তিনি সরকারের বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তার এই উদ্ভাবন তুলে ধরেন। তবে এখন পর্যন্ত কোনো দপ্তর থেকেই তিনি আশানুরূপ সাড়া পাননি।

কওমি মাদ্রাসার পাঠ্যসূচিতে বিজ্ঞান না থাকলেও ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন সুহাইল। তিনি পবিত্র কুরআনের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আয়াতের সঙ্গে আধুনিক বিজ্ঞানের সমন্বয় করে গবেষণার কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতি উদ্ভাবন করেন বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar