1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২৪ বছরের সংসার; কলহে স্বামীর হাতে খুন তিন কন্যার জননী স্ত্রী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

২৪ বছরের সংসার; কলহে স্বামীর হাতে খুন তিন কন্যার জননী স্ত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৩২২ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩ জানুয়ারী সোমবার দিবাগত রাত ২ টার সময় দাম্পত্য কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী শাহিদা বেগম (৪০) নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছরড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাওলানা পাড়ার শাহজাহান আলীর বাড়িতে ।নিহত শাহিদা তিন কন্যার জননী।

স্বামী আবুবকর সিদ্দিক(৪৮) পাইকেরছড়া ইউনিয়নভুক্ত ১নং ওয়ার্ডের মৃত আব্বাছ আলীর ছেলে এবং পেশায় একজন কাঠের ব্যাবসায়ী।

প্রতিবেশি রাশেদা বলেন, “তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় নিহত শাহিদা ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আসে, প্রায় তিন মাস থেকে সে (একই এলাকার) তার বাবার বাড়িতে থাকত। স্বামী মাঝে মাঝে শ্বশুর বাড়িতে আসতো। ঘটনার রাতে ৩ টার সময় চিৎকার শুনে আমরা এসে দেখি শাহিদার রক্তাক্ত দেহ বিছানায় পড়ে আছে, তার ছোট মেয়ে ও মা গুরুতর আহত। আমরা গুরুতর আহত মা ও মেয়েকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যাই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি ভোর ৪ টার সময় শাহিদা বেগমের মা মরিয়ম ও কন্যা  সুমাইয়াকে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে গুরুতর অবস্থায় জরুরী বিভাগে ভর্তি করা হয়।

এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান বলেন, আমি খবর শুনে তাৎক্ষণিক ছুটে এসে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং ভুরুঙ্গামারী থানায় খবর দেই।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ঘটনাস্থল থেকে এনে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম পাঠানো হয়েছে। ঘাতক স্বামী সিদ্দিক (৪৮) কে ঐ এলাকার ঢাকাইয়াপাড়া নামক স্থান থেকে ৪ জানুয়ারি (মঙ্গলবার) সকার ১০টার সময় গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar