1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুধ ব্যবসায়ীর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুধ ব্যবসায়ীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৪২ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


অভয়নগরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যার সময় উপজেলার চেঙ্গুটিয়া এলাকার সোহাগ তেল পাম্পের পাশে যশোর-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুধ ব্যবসায়ীর নাম শাহ আলম কাজী (৪০)। তিনি নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিমপাড়ার বাসিন্দা।

নওয়াপাড়া হাইওয়ে থানাসূত্রে জানা গেছে, দুধ ব্যবসায়ী শাহ আলম কাজী বাইসাইকেলযোগে দুধ নিয়ে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া এলাকার সোহাগ তেল পাম্পের কাছে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মূত্যু হয়।

এসময় স্থানীয়রা নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশে খবর দিলে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মুহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় একজন দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার মরদেহ আমাদের হেফাজাতে রয়েছে। আমরা লাশের শনাক্ত করেছি। তার নাম শাহ আলম কাজী। তিনি নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা। ট্রাকটিকে আটকের জন্য আমাদের টিম কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar