1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় পিতাকে গলা কেটে হত্যা করেছে পুত্র ! - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় পিতাকে গলা কেটে হত্যা করেছে পুত্র !

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৫৭ জন খবরটি পড়েছেন

রাজশাহীতে দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় পিতাকে গলা কেটে হত্যা করেছে পুত্র। অভিযুক্ত পুত্র কে আটক করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত সাজ্জাদ হোসেন ( ৬৫ ) রাজশাহীর দামকুড়া থানার আসগ্রাম পাটনি পাড়ার বাসিন্দা।

অভিযুক্ত ছেলে স্বপন (৩২) কে গ্রেফতার করেছে দামকুড়া থানা পুলিশ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ১২টার দিকে সাজ্জাদ হোসেনের নিজ বাড়ি পাটনিপাড়ায়।  

পুলিশ জানায়, ঘটনার দিন রাত আনুমানিক ১২টার দিকে বৃদ্ধ সাজ্জাদকে ঘুমন্ত অবস্থায় মুখে প্লাস্টিক দিয়ে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন তার পুত্র স্বপন। এরপর গভীর রাতে বাবার মরদেহ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রেখে পরদিন সকালে নিজেই থানায় এসে তার বাবাকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানান।

তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত স্বপন বাবাকে গলা কেটে হত্যা করে তার বাড়ির পেছনের সেপটিক ট্যাংকের ভেতর লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। হত্যার কারণ হিসেবে স্বপন পুলিশ কে জানায়,এক বছর আগে মা মারা যাওয়ায় বাবা দ্বিতীয় বিয়ে করতে চান।

বাবার দ্বিতীয় বিয়েতে আপত্তির কারণ হিসেবে স্বপন জানায়, বাবা  দ্বিতীয় বিয়ে করলে বাবার সম্পত্তির ভাগাভাগি হয়ে যেতো। তাই তিনি আপত্তি জানিয়েছিলেন বিয়েতে। বারণ করার পরও তার বাবা না শোনায় তাকে ঘুমের মধ্যে প্রথমে প্লাস্টিক জড়িয়ে পরে চাকু দিয়ে হত্যা করেন।

স্বপনের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার গভীর রাতে  তার বাড়ির সেপটিক ট্যাংক থেকে সাজ্জাদের মরদেহ উদ্ধার করে পুলিশ । এ ঘটনায় স্বপনকে ওই দিনই গ্রেফতার করা হয়েছে। বাবাকে হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলা করে আজ দুপুরের দিকে আদালতে পাঠায় পুলিশ ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar