1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অসহায়ের শেষ সম্বল ৬ টি গাছ কেটে নিল সন্ত্রাসীরা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

অসহায়ের শেষ সম্বল ৬ টি গাছ কেটে নিল সন্ত্রাসীরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৪৫ জন খবরটি পড়েছেন
অসহায়ের শেষ সম্বল ৬ টি গাছ কেটে নিল সন্ত্রাসীরা
ছবি বিডিটেলিগ্রাফ

বেনাপোল প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের শার্শার পল্লীতে সন্ত্রাসী ভাড়া করে মহিউদ্দীনের নামের এক অসহায় ব্যক্তির পৈত্রিক ভিটার ৩ লাখ টাকা মুল্যের ৬টি গাছ জোর পূর্বক কেটে নেওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছে ।

শুক্রবার বিকালে উপজেলার গোগা গ্রামে মহিউদ্দিনের পৈতৃক ভিটার এ গাছ কেটে নেয় গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের রমজান আলীর ছেলে হবিবার ও মাহবুব আলীর ছেলে আরিফুর রহমান। তবে এই গাছ কাটার সাথে মহিউদ্দিনের ভাই মাসুম বিল্লাহও জড়িত এমনটিও অভিযোগ করেছে ভুক্তভোগির।

শুক্রবার সন্ধ্যায় গোগা গ্রামে যেয়ে দেখা যায় তিন লাখ টাকা মুল্যের ৬ টি গাছ কেটে নিয়ে গেছে। তবে এর একটি গাছের গুড়ি ঘটনাস্থলে পড়ে রয়েছে।

ভুক্তভোগি মহিউদ্দিন জানান, তার ভাই মাসুম বিল্লাহ তার শরীকের অংশ আগে থেকেই বিক্রি করেছে। সে এখন পৈত্রিক ভিটার ওই গাছের কোন অংশের দাবীদার নয়। হঠাৎ করে ১৫ থেকে ১৬ জন লোক তাদের ভিটা বাড়ির সকল গাছ কাটতে আসলে বাঁধা দেওয়া হয়। এসময় ছোট ভাই মাসুমের কাছ থেকে গাছ কিনেছে জানিয়ে বাধা উপেক্ষা করে ৬টি বড় গাছ তারা কেটে নেয়। গ্রাম্য শালিশে গাছ কাটতে নিষেধ করলেও সন্ত্রাসী বাহিনী কেউ শোনেনি। পরে ন্যায় বিচার পেতে শার্শা থানায় তার ভাই মাসুম ও তার সন্ত্রাসী বাহিনীদের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী।

এদিকে গাছ কাটার সাথে জড়িত মাসুম বিল্লাহর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি কোন সদত্তোর দিতে পারেননি।

এ ব্যাপারে শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পারিবারিক ভাবে মিমাংশা করতে বলা হয়েছে। যদি সেটা না হয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar