1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় সংখ্যালঘুর চিংড়ি ঘের লুটে ঘেরে আগুন দেয়ার অভিযোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

মোংলায় সংখ্যালঘুর চিংড়ি ঘের লুটে ঘেরে আগুন দেয়ার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩১১ জন খবরটি পড়েছেন

মোংলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলায় এক সংখ্যালঘুর চিংড়ি ঘেরের মাছ লুট ও ওই ঘেরের গৈঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গা গ্রামের সাতপুকুর এলাকায় রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই এলাকার মান্নান শেখের ছেলে হুমায়ূন কবির (৪০) ও মৃত সৈয়দ আহম্মদ মীরের ছেলে রেজাউল ইসলাম মীর (৪৫) সহ অজ্ঞাতআরো ৭/৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রনজিৎ মিস্ত্রি।

মোংলা থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত শনিবার রনজিৎ মিস্ত্রির চিংড়ি ঘের থেকে হুমায়ূন কবির ও রেজাউল মীরসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এক লাখ ৭০ হাজার টাকার মাছ লুটে নেয়। এ ঘটনায় রনজিৎ বাঁধা দিলে তাকে হুমকি-ধামকি দিয়ে বীরদর্পে ওই এলাকা ত্যাগ করেন তারা। এ ঘটনা এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানালে তাতে ক্ষিপ্ত হয়ে পরদিন রবিবার (২২জানুয়ারি) গভীর রাতে অভিযুক্ত হুমায়ুন ও রেজাউল ওই ঘেরের ঘরে আগুন দেয়।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুন ও রেজাউলের বক্তব্য জানতে তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
এ বিষয়ে মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল বলেন, ভুক্তভোগীদের কাছে ঘটনার বর্ণনা শুনেছি, এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচারের দাবী করছি।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar