1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
করোনা টেস্টে টাকা গ্রহন ও দুর্ব্যবহারের অভিযোগে শরণখোলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

করোনা টেস্টে টাকা গ্রহন ও দুর্ব্যবহারের অভিযোগে শরণখোলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৬৯০ জন খবরটি পড়েছেন

শরণখোলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরেুদ্ধে নানা অনিয়মের অভিযোগের তদন্ত করেছে অধিদপ্তরের তদন্ত কমিটি।

স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির দুই সদস্য মঙ্গলবার সরেজমিন এসে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। তদন্ত চলাকালে ভুক্তভোগী কয়েক শ’ মানুষ হাসপাতাল এলাকায় জড়ো হন। তারা ডা.ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ তাকে অন্যত্র বদলির আবেদন জানান।

এর আগে গতবছরের অক্টোবরের শেষের দিকে শরণখোলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি এবং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন স্বাস্থ্য অধিদপ্তরে ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে রোগী না দেখা, সাধারণ মানুষ, রোগী, হাসপাতালের ডাক্তার ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার, করোনার নমুনা পরীক্ষায় টাকা গ্রহনসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগ করেন।

তদন্ত কমিটির প্রধান বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আমরা অভিযোগকারী, ভুক্তভোগী এবং হাসপাতালের ডাক্তার ও স্টাফ প্রত্যেকের আলাদা আলাদা বক্তব্য শুনেছি। দু-একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন অধিদপ্তরে দাখিল করা হবে। এসব অভিযোগের একটা সুষ্ঠু সমাধান হবে আশা করি।

অভিযোগ এবং তদন্তের বিষয়ে জানতে চাইলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, আমার বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান ও এক ইউপি চেয়ারম্যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে অভিযোগ করেছেন। অভিযোগে
যে সব বিষয় তারা উল্লেখ করেছেন তার কোনা ভিত্তি নেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar