1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রৌমারী সীমান্তে  ভারতীয় নাগরিক  আটক  - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

রৌমারী সীমান্তে  ভারতীয় নাগরিক  আটক 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৮৬ জন খবরটি পড়েছেন

 এআর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পাষান আলী (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। 
শনিবার (২৯ জানুয়ারি) সকালের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২ এর ৬ সাব পিলার দিয়ে আন্তর্জাতিক সীমানা লংঘন করে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় তাকে আটক করা হয়। 
আটক পাষান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে বলে জানা গেছে।

বিজিবি জানায়, পাষান অালী অবৈধভাবে ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফরহাদ হোসেন এর নেতৃত্বে বিজিবির সদস্য সীমান্তে টহলরত অবস্থায় দেখতে পায় এবং সন্দেহ হলে তাকে আটক করেন। সে চোরাচালান ব্যবসার বিষয়ে বাংলাদেশে আসে বলে জানান বিজিবি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারীর দাঁতভাঙা বিওপি’র সুবেদার খালেদুর রহমান জানান, অাটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য রৌমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, বিজিবি কর্তৃক অাটক ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দা‌য়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অাগামীকাল রোববার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar