1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনা, যশোর ও সাতক্ষীরা থেকে জব্দকৃত বিভিন্ন প্রজাতির ২৬ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনা, যশোর ও সাতক্ষীরা থেকে জব্দকৃত বিভিন্ন প্রজাতির ২৬ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬০ জন খবরটি পড়েছেন

মোংলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

র‍্যাবের অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে জব্দকৃত ১০ প্রজাতির ২৬ টি বণ্যপ্রাণী মোংলার সুন্দরবনের করমলজে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এসব বণ্যপ্রাণী অবমুক্ত করে র্যাব, কোস্ট গার্ড ও বনবিভাগ।

র‍্যাব -৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, গত ১৮ জানুয়ারী যশোরের মনিরামপুর, সাতক্ষীরার মুন্সিগঞ্জ ও ১৫ জানুয়ারী খুলনার পাইকগাছার কপিলমনি থেকে ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী জব্দ করে র‍্যাব -৬।

জব্দকৃত এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ১টি মেছো বিড়াল, ১টি সজারু, ২টি বানর, ১টি গন্দগোকুল, ১টি অজগর, ২টি গোখরা সাপ, ২টি ধুসর বক, ৬টি ডাহুক পাখি, ১টি পানকৌড়ি ও ৯টি সুন্ধি কচ্ছপ।

এ প্রাণীগুলোর করমজলে অবমুক্তের সময় উপস্থিত ছিলেন, র‍্যাব -৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, স্টাফ কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান নির্মল কুমার পাল ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাওলাদার আজাদ কবির।

র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, অবৈধভাবেএকটি চক্র সুন্দরবনের এসব বন্যপ্রাণী সংরক্ষণ করেছিল। যেটি এই সুন্দরবনের জন্য ক্ষতিকর। এই কারণে গোয়েন্দা সদস্যদের তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। যারা এসব প্রাণী সংরক্ষণ করে রেখেছিলেন তাদের জেল-জরিমানাও করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর বাগেরহাটের চন্দ্র মহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী জব্দ করে সুন্দরবনের এই করমজলে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar