1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২০ দিন পরে লাশ পরিবারের কাছে, ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০ দিন পরে লাশ পরিবারের কাছে, ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৯ জন খবরটি পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অবৈধভাবে ইতালী যাবার পথে সাগরে প্রচন্ড ঠাণ্ডায় মাদারীপুরের ৫ জন যুবক মারা গেছেন। রবিবার সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি গ্রামের প্রেমানন্দ তালুকদারের ছেলে জয় তালুকদারের (১৮) লাশ নিজ বাড়িতে সমাধি করা হয়ৃ। এর আগে শনিবার মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইমরান হাওলাদারের লাশ এসেছে। ঐ দিনই ইমরানের লাশ জানাজা শেষে দাফন করা হয়। মাদারীপুরের আরো ৩ পরিবার তাদের সন্তানদের লাশের অপেক্ষায় আছেন।

খোজ নিয়ে জানা যায়, জয় তালুকদারের লাশ নিজ বাড়িতে এসে পৌছালে তার মা শোকে কিছুক্ষণ পর পর মূর্ছা যাচ্ছেন। অনদিকে ছেলেকে হারিয়ে কারো সাথে কথা বলছেন না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বাবা প্রেমানন্দ তালুকদার। আত্মীয় স্বজন প্রতিবেশীরা তাদের শান্তনা দেয়ার মতো ভাষা জানা নেই। তারাও নির্বাক।

গত ২৪ জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে কাঠের তৈরি অভিবাসন প্রত্যাশী ইঞ্জিনচালিত নৌকায় ইতালী যাওয়ার পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে বৃষ্টিপাতের কবলে পড়ে ঠান্ডায় মারা যান মাদারীপুর সদর উপজেলার বড়াইলবাড়ী গ্রামের কাঠমিস্ত্রী প্রেমানন্দ তালুকদারের ছেলে জয় তালুকদার।

মারা যাওয়ার ২০ দিন পর শনিবার দুপুর ২ টায় বাংলাদেশ ইতালি দূতাবাসের মাধ্যমে, ইতালি  থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত জয় তালুকদারের লাশ পেঁৗছায়। পরে সেখান থেকে রবিবার রাত ১ টায় সদর উপজেলার পেয়ারপুুুর ইউনিয়নের বরাইলবাড়ী গ্রামে তার নিজ বাড়িতে মরদেহ আনা হয়। পরবর্তীতে রবিবার সকালে জয়কে নিজ বাড়িতে সমাধি করা হয়। 

এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাইনুদ্দিন বলেন, আমরা ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে তাদের পাশে থাকার চেষ্টা করবো।

উল্লেখ্য, দুইজনের লাশ এসে মাদারীপুরের নিজ বাড়িতে পৌছালেও অন্য নিহত মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড় গ্রামের শাহাজালাল এর ছেলে জহিরুল, ইশিবপুর এলাকার কাশেম মোল্যার ছেলে সাফায়েত মোল্যা ও মাদারীপুর সদর উপজেলার বাপ্পীর পরিবার লাশের অপেক্ষায় আছেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar