1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় ছাত্রলীগ নেতার মাছের ঘের লুট, বাড়ীঘর ভাংচুর - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মোংলায় ছাত্রলীগ নেতার মাছের ঘের লুট, বাড়ীঘর ভাংচুর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৯ জন খবরটি পড়েছেন

মোংলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলা উপজেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক মোঃ সজিব খাঁনের ৬৪ বিঘার একটি চিংড়ি ঘের লুট করে নিয়েছে দুবৃত্তরা।

উপজেলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া এলাকায় বুধবার দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঘেরের গৈ ঘর ভাংচুর চালিয়ে তারা প্রায় দুই লাখ টাকার মাছ লুটে নেয়। ওই দিন সবজি খাঁনের বাড়ী ঘরে হামলা ও ভাংচুর চালায় তারা। এ ঘটনায় লিটন শিকারী ও রফিক মোছাল্লীসহ নয়জনকে অভিযুক্ত করে থানায় এজাহারের অভিযোগ দায়ের হয়েছে।

থানায় দায়েরকৃত মামলার আবেদনের উদ্ধৃতি দিয়ে ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে হোগলাবুনিয়ার ৬৪ বিঘার বৈরাগী ঘের দখল করে মাছ লুট হওয়ার অভিযোগ পেয়েছেন। ঘেরটি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজিব খাঁনের। এ ঘটনায় সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা, বুড়বুড়িয়া ও হোগলাবুনিয়া গ্রামের লিটন শিকারী, রফিক মোছাল্লী , আনছার হাওলাদার, মনি ফরাজী, এনদাদুল মোছাল্লী মিরাজ হাওলাদার, মারুফ ফরাজী, বাশার শেখ ও মাহামুদ পালোয়ানের নামে মামলার জন্য থানায় আবেদন হয়েছে। তদন্ত করে এদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম।

এদিকে রফিক মোছাল্লীর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাছের ঘের দখল ও চাঁদাবাজীর একাধিক অভিযোগ হয়েছে। এ বিষয়ে রফিক মোছাল্লী বলেন, এসব ঘটনার আমি কিছুই জানিনা। আপনারা নিউজ করেন, নিউজ করলে কি আমার ফাঁসি হবে? এ বল ফোন কেটে দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar