1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে উন্মুক্ত বাজেট ঘোষণা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

শ্যামনগরে উন্মুক্ত বাজেট ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৩৯ জন খবরটি পড়েছেন
Anath Mondal

বিশেষ প্রতিনিধি। শ্যামনগরে উন্মুক্ত বাজেট ঘোষণা , বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৩১ শে মে (বুধবার) বিকাল ৫ ঘটিকায় শ্যামনগর উপজেলার ৩ নং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ (পৌরসভার) চত্বরে ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্নুক্ত বাজেট ঘোষণা , বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউপি (প্রস্তাবিত পৌরসভা) চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. এস জহুরুল হায়দার (বাবু)।

শ্যামনগর সদর ইউপি সচিব আমিনুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন মূখার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, খূলনা বেতারের নিয়মিত গীতিকার গোলাম মোস্তফা,হায়বাতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শ্যামনগর সদর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোছাঃ দেলোয়ারা বেগম, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক কুমুদ রজ্ঞন গায়েন, সহ সদর ইউপি (পৌরসভার) সদস্যবৃন্দ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, অনলাইন নিউজ ক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সদর ইউনিয়ন প্রস্তাবিত পৌরসভার নাগরীকবৃন্দ উপস্থিত ছিলেন।

উম্নুক্ত বাজেট ঘোষনায় সভাপতি এ‍্যাডঃ জহুরুল হায়দার বাবু তার বক্তব্যে বলেন-“শ্যামনগর সদর ইউনিয়ন (পৌরসভা)২০২৩-২০২৪ অর্থ বছরের মোট বাজেট ব্যয় ধরা হয়েছে দুই কোটি চৌদ্দ লক্ষ উনচল্লিশ হাজার দুই শত টাকা মাত্র। তিনি আরো বলেন এবারের বাজেট জনবান্ধব বাজেট, এবারের বাজেট সর্বশ্রেনী পেশার মানুষের জন্য কল্যাণকর বাজেট। তিনি আরও বলেন-“বিগত দিনের অসম্পন্ন কাজগুলো এবার সম্পন্ন করে এই বাজেট অনুযায়ী শ্যামনগর পৌরসভাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাব এবং ডিজটাল পৌরসভায় রুপান্তরিত করা হবে ইনসাআল্লাহ।

বাজেট অধিবেশনে শ্যামনগরের গুনীজনদের মাঝে ক্রেষ্ট বিতরন করেন অনুষ্ঠানের সভাপতি এস এম জহুরুল হায়দার (বাবু)। পরিশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মো: কামরুজ্জামান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar