1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশীয় সম্পদ পাট শিল্পকে উন্নত করতে হবে- এমপি এনামুল হক বাবুল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশীয় সম্পদ পাট শিল্পকে উন্নত করতে হবে- এমপি এনামুল হক বাবুল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৪৬ জন খবরটি পড়েছেন

অভয়নগরে পাট প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তারিম আহমেদ, অভয়নগর (যশোর) থেকে। 

পাট একটি অর্থকরী ফসল। সেই ফসলের অনেক চাহিদা রয়েছে দেশ ও বিদেশে। দেশ থেকে পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান। তাই দেশীয় সম্পদ পাট শিল্পকে উন্নত করতে হবে। পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে কৃষককে সহযোগিতা করতে হবে।

যশোরের অভয়নগরে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় সম্পদের উপর নির্ভর হতে আহবান করেছেন। সেই আহবানে সাঁড়া দিয়ে আমাদের কৃষক ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন। তাই পাট শিল্পের ব্যবহার সর্বত্র ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।

অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে পাট বীজ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ। কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কৃষক ভাইয়েরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, এবার নওয়াপাড়া পৌর এলাকার ২০ জন ও ইউনিয়ন পর্যায়ের ১৮০জনকে এক কেজি পরিমান পাট বীজ দেওয়া হবে। এর আগে একই সভাকক্ষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।       

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar