1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাঁথিয়া অগ্রণী ব্যাংক শাখায় ১০কোটি টাকা গায়েব, আটক ৩ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাঁথিয়া অগ্রণী ব্যাংক শাখায় ১০কোটি টাকা গায়েব, আটক ৩

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২২৯ জন খবরটি পড়েছেন

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় ১০ কোটি ১৩ লাখ ৬৫ হাজার টাকা আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানেজার-ক্যাশিয়ারসহ তিনজন গ্রেফতার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে অগ্রণী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউএনও এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রাত ১২টা পর্যন্ত কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় অবস্থান করে। পরে ১০ কোটি ১৩ লাখ টাকা অনিয়মের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে ও অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, সুজানগর দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম এবং বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত শুশীল চক্রবর্তীর ছেলে ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবতী।

অগ্রণী ব্যাংক ও সাঁথিয়া থানা পুলিশ সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস হতে পাঁচ সদস্যের অডিট টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত শাখায় স্পেশাল অডিট করে ১০ কোটি ১৩ লাখ ৬৫ হাজার টাকার গরমিল পায়। পরবর্তীতে অডিট টিম সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

সাঁথিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ব্যাংকের তিন কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অর্থ আত্মসাৎ ও এ বিষয়ে দুদক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দিয়েছেন।জাগো ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar