1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এনসিএল টি-টোয়েন্টিতেও খেলবে না যুব এশিয়া কাপজয়ী বর্ষণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এনসিএল টি-টোয়েন্টিতেও খেলবে না যুব এশিয়া কাপজয়ী বর্ষণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ জন খবরটি পড়েছেন

২০২৩ যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য ছিলেন রোহানাত দৌলা বর্ষণ। দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কেড়েছিলেন ডানহাতি এই পেসার। এরপর ২০২৪ বিপিএলেও দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন বর্ষণ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত বছরের ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছিলেন বর্ষণ। অবশ্য, বেশি দিন স্থায়ী হয়নি তার সুখস্মৃতির পথচলা। প্রায় গত ১৫ মাস ধরেই পায়ের ইনজুরির সঙ্গে লড়ছেন। লম্বা সময় ধরেই মাঠের বাইরে আছেন তিনি। এদিকে আগামী ৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ধারণা করা হচ্ছিল, এই টুর্নামেন্ট দিয়েই ২২ গজে প্রত্যাবর্তন হতে পারে তার। তবে শেষ পর্যন্ত সেটাও হলো না।

জানা গেছে, এখন ঢাকাতেই আছেন তিনি। নিজের বোলিং নিয়েও অনুশীলন করছেন। পূর্ণ ফিট হতে তার আরও ৬ সপ্তাহ লাগবে। সেক্ষেত্রে টি-টোয়েন্টির এনসিএলেও খেলা হবে না বর্ষণের।

এই পেসার জানালেন, আগামী লাল বলের এনসিএলে খেলার লক্ষ্য তার। তা না হলে বিসিএলের ওয়ানডে ফরম্যাট দিয়ে ফিরতে চান।উল্লেখ্য, এখন পর্যন্ত লিস্ট ‘এ’তে ৬ এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বর্ষণ। তার ঝুলিতে আছে ৬ উইকেট। গেল বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar