1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঐতিহ্যের প্রতীক হয়ে আছে প্রায় ২৩০ বছরের এক গম্বুজ বিশিষ্ট বড়িকান্দি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ঐতিহ্যের প্রতীক হয়ে আছে প্রায় ২৩০ বছরের এক গম্বুজ বিশিষ্ট বড়িকান্দি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রায় দুইশত ত্রিশ বছর পূর্বে নির্মিত এক গম্বুজ বিশিষ্ট বড়িকান্দি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ এক প্রাচীন স্থাপত্যের নাম। দৃষ্টিনন্দনভাবে নির্মিত এ মসজিদটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে অবস্থিত। ১৭৯৫ সালে মসজিদটি নির্মাণ করেন বড়িকান্দি ভূঁইয়া বাড়ির কৃতি সন্তান প্রয়াত মোঃ আশিক ভূঁইয়া।

আনুমানিক ১০ শতক জায়গায় তৈরি মসজিদটির পশ্চিম পাশে রয়েছে বিশাল এক পুকুর। মসজিদের দক্ষিণে আছে ভূঁইয়া বাড়ি ঈদগাহ মাঠ আর উত্তরে রয়েছে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মসজিদটির বিশাল একটি গম্বুজ আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়। আযানের জন্য আলাদা তৈরি একটি সুবিশাল মিনার থেকে বাতাসে ভেসে আসা আজানের ধ্বনি মসজিদ চত্বরে এক সুমধুর পরিবেশ তৈরি করে। মসজিদটির ভেতরের দেয়ালে কারুকাজে নানা রকম হালকা নকশা যা সবার নজর কাড়ে। মসজিদের ভেতরে গিয়ে দেখা যায়, মূল মসজিদটির আকার খুবই ছোট। নির্মাণকালীন সময়ে তিন কাতার মুসল্লি ধারণ ক্ষমতা রেখেই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। যেখানে ইমামসহ ২৫ জন মুসল্লী এবং বারান্দা সহ প্রায় শতাদিক মুসল্লী একসাথে এখানে নামাজ আদায় করতে পারে।

মসজিদটিতে দেখা মিলেছে সুবিষাল গভীর এক কুয়া। একটা সময় মুসল্লীরা নামাজের আগে এ কুয়া থেকে পানি তুলে অজু করতো, এমনকি আশেপাশের অনেক বাড়িঘরের মানুষও এ কুয়ার পানি তাদের নানা কাজে ব্যবহার করতো। তবে বর্তমানে কুুয়াটি ব্যবহার করা হয়না, এটি সংরক্ষণ করে রাখা হয়েছে।

স্থানীয় মুসুল্লিরা জানান, ইতিহাস, ঐতিহ্যের ধারাকে লালন করে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন প্রাচীন বড়িকান্দি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ। যার সৌন্দর্য দেখার জন্য এখনো দূর-দূরান্ত থেকে বহু দর্শনার্থী ভিড় জমায়। তারা বলেন, আমাদের পূর্বপুরুষেরা এই মসজিদে নামাজ আদায় করেছেন, বর্তমানে আমরাও নামাজ আদায় করছি, মসজিদটি সরকারি উদ্যোগে সংস্কার করে সংরক্ষণ করা গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এ মসজিদে নামাজ আদায় করতে পারবে।

বড়িকান্দি ভূঁইয়া বাড়ি জামে মসজিদের নেতৃবৃন্দরা বলেন, এই মসজিদটি আমাদের গ্রামের ঐতিহ্য, আমাদের গর্বের বিষয়। আমরা চাই মসজিদটি সংস্কার করে সংরক্ষণ করা হোক। তাই তারা পুরনো এই মসজিদটির স্মৃতি ধরে রাখার জন্য মসজিদটি সংস্কার করে সংরক্ষণের জন্য সরকারের কাছে আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar