নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রোববার (৯ আগস্ট) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, গণসমাবেশ ও অন্যান্য কর্মসূচি পালিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি নিয়েছে আদিবাসী সংগঠন, সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো।
প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণের পাশাপাশি তাদের জীবন-জীবিকার সংকট সম্পর্কে সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম উদ্দেশ্য। জাতিসংঘ ১৯৯৪ সালে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
বাংলাদেশে এবারের আয়োজনে ভূমি অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর অধিকার, ঐতিহ্যগত জ্ঞান ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
এবারের বৈশ্বিক প্রতিপাদ্যে আদিবাসী ধাত্রীদের অবদান এবং জীবন ও কল্যাণ সুরক্ষায় তাদের ঐতিহ্যগত স্বাস্থ্য-জ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়েছে।