1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বান্দরবানে সোনালী ব্যাংক ডাকাতির ১৪ ঘন্টা পরে আরো দুই ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বান্দরবানে সোনালী ব্যাংক ডাকাতির ১৪ ঘন্টা পরে আরো দুই ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৩২ জন খবরটি পড়েছেন

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি ঘটনার ১৪ ঘণ্টা পর এবার থানচি উপজেলায় কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (০৩ এপ্রিল) দুপুর ১২:৩০ টা সময় অতর্কিত ভাবে কেএনএফ সদস্যরা সোনালী ও কৃষি ব্যাংকের হামলা চালিয়ে লুটপাট করে নিয়ে যায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়, কেএনএফ সদস্যরা ৩টি বিশ সেভেন্টি গাড়ি নিয়ে থানচি বাজার পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত সোনালী ও কৃষি ব্যাংকের এসে অর্তকিত হামলা চালিয়ে ব্যাংকের চলমান লেনদেনের টাকা ও গ্রাহকদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে অতর্কিত ভাবে কেএনএফ সদস্যরা সোনালী ও কৃষি ব্যাংকের হামলা চালিয়ে সবকিছু বুঝে উঠার আগেই পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন বলেন, সোনালী ও কৃষি ব্যাংক মিলিয়ে অনুমানিক ১৭ লক্ষ ৪৫ হাজার টাকা কেএনএফ সদস্যরা লুটপাট করে নিয়ে গেছে।

স্থানীয়রা ধারণা করছেন, উপজেলার ব্যাংক লুট করেছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। অস্ত্রধারীদের হামলায় ইউএনও অফিস ও ব্যাংকের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরপর দুই দিন এমন ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ মনে করছেন দীর্ঘদিন পরিকল্পনা করে হামলা করছে সশস্ত্র সন্ত্রাসী’রা। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar