1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় শহীদ আসিফে’র কবর জিয়ারতে নবাগত ডিসি,এসপি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

দেবহাটায় শহীদ আসিফে’র কবর জিয়ারতে নবাগত ডিসি,এসপি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। টানা বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় নিহত শিক্ষার্থী আসিফ হাসানের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন এ দুই কর্মকর্তা। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃআসাদুজ্জামান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াসুর রহমান, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, শহীদ আসিফের পরিবারের সদস্যরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মোজাহিদ বিন ফিরোজ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর শিক্ষার্থী আসিফ হাসানের তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এসময় নবাগত জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার আসিফের পরিবারকে বলেন, আপনার ছেলে দেশের জন্য মারা গেছে। তার রক্ত বৃথা যায়নি। আমরা আসিফকে ভুলে যায়নি। সেজন্য বৃষ্টি উপেক্ষা করে আপনাদের পাশে এসেছি। আমাদের আসিফ হারাবে না। যতদিন দেশ থাকবে আসিফ সহ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকলকে স্মরণ রাখবে বাংলাদেশ। যেকোন সমস্যায় আপনারা আমাদের কাছে যাবেন আমরা আপনার ছেলে মত পাশে থাকবো।

উল্লেখ্য যে, আসিফ হাসান ঢাকার উত্তরার নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত ১৮ জুলাই দুপুর ১২টার দিকে ছাত্রদের পানি খাওয়ানোর সময় গুলি লেগে আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ওই দিন রাতে আসিফের মরদেহ বাড়িতে আনা হয়। ওই সময় স্থানীয় এমপি, সরকারি ভাবে ও দলীয় নেতাকর্মীদের প্রবল চাপের মুখে ১৯ জুলাই শুক্রবার বাদ জুমা দাফন করার কথা থাকলেও ভোরে ফজরের নামাজের পর স্বল্প সংখ্যক মানুষের উস্থিতিতে জানাযা নামাজ শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। এমনকি ওই এলাকায় কোন রকম মিছিল, প্রতিবাদ করতে দেওয়া হয়নি স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে। কবর জিয়ারত কিংবা আসিফের পরিবারকে নজরদারিতে রাখা হয়। এছাড়া আসিফের জমজ ভাই সহ পরিবারের সদস্যদের মিডিয়ার সামনে কথা বলার নিধেষ ছিল তৎকালিন ওসি সহ আওয়ামী নেতাদের। পরবর্তীতে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন মানুষের ঢল নামে আসিফের বাড়িতে। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে আসিফের কবর জিয়ারত করে। এখন আর কোন স্বৈরাচারী বা প্রভাবশালী নেতার চিহ্ন নেই গোটা এলাকায়। স্বজন হারানো পরিবারটিতে শুধু আসিফের শুন্যতা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar