1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সংকট, তহবিল বৃদ্ধির আহ্বান জাতিসংঘ মহাসচিবের - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সংকট, তহবিল বৃদ্ধির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায়। তবে এজন্য তিনি মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের প্রধান দুটি চাওয়া-নিজ দেশে ফিরে যাওয়া এবং ক্যাম্পে আরও উন্নত পরিবেশ নিশ্চিত করা।

গুতেরেস বলেন, “রোহিঙ্গারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা মিয়ানমারে ফিরে যেতে চায়। তবে তাদের নিরাপত্তা ও অধিকারের নিশ্চয়তা থাকতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে, যাতে তারা ফিরে গিয়ে আর বৈষম্যের শিকার না হয়।”

এদিকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সম্প্রতি তহবিল কমিয়ে দেওয়ায় রোহিঙ্গাদের খাদ্য রেশন কমাতে হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, তহবিল সংগ্রহের জন্য তিনি বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় যেন রোহিঙ্গাদের ভুলে না যায়, সে জন্য আমি জোরালো আওয়াজ তুলবো। এই জনগোষ্ঠীর সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করতে মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি।”

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar