1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
সোমবার (৫ অক্টোবর) ২০২৬, রাত ৯টা ১৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে সরবরাহ না থাকায় বাড়তি দাম দিয়েও সিলিন্ডার পাচ্ছেন না স্থানীয়রা, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পোশাক শ্রমিকসহ নিম্ন ও মধ্যবিত্ত পেশাজীবীরা।

উপজেলার হরতকিতলা, আমতলা, মাইওয়ান, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় এই সংকট প্রকট আকার ধারণ করেছে। সরবরাহ না থাকায় বসুন্ধরা, ওমেরা, আই গ্যাস ও দুবাই-বাংলাসহ বিভিন্ন ব্র্যান্ডের ডিলার পয়েন্টে তালা ঝুলছে। গত সপ্তাহের শুরু থেকে সরবরাহ কমতে শুরু করলেও বর্তমানে তা প্রায় উধাও হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মো. সাইদুর রহমান বলেন, “কয়েকদিন আগেও ১৫০০ থেকে ১৬০০ টাকায় গ্যাস পাওয়া যেত, এখন অসাধু ব্যবসায়ীরা তা ২৫০০ থেকে ২৬০০ টাকায় বিক্রি করছেন। নিম্নবিত্ত সাধারণ শ্রমিকের বাড়তি দামে গ্যাস কেনার সামর্থ্য নেই। বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

আরেক ভুক্তভোগী কলিম উদ্দিন জানান, শহরের অধিকাংশ মানুষ ফ্ল্যাটবাড়িতে বসবাস করায় এলপিজিই তাদের রান্নার একমাত্র ভরসা। বাজারে গ্যাস না থাকায় তিনিসহ অনেকেই রান্নার সংকটে পড়েছেন।

সরবরাহ স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা নেই

দুবাই-বাংলা এলপিজির পরিবেশক মতিয়ার রহমান বলেন, “সরকারিভাবে প্রতি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ানো হলেও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। সরবরাহ না থাকায় দোকান বন্ধ রাখতে হচ্ছে। বসুন্ধরা ও ওমেরা এলপিজির ক্ষেত্রেও একই অবস্থা। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar