1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোয়ালে ঘুমালে ও পরিষ্কার করলে ক্যান্সার সেরে যায়-ভারতীয় মন্ত্রী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

গোয়ালে ঘুমালে ও পরিষ্কার করলে ক্যান্সার সেরে যায়-ভারতীয় মন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ জন খবরটি পড়েছেন

গরু, গোবর আর গরুর মূত্র নিয়ে ভারতীয়দের কাণ্ড-কারখানার শেষ নেই। বিভিন্ন সময়ে গোবর ও গোমূত্র নিয়ে তারা সংবাদের শিরোনাম হয়েছে। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনও বা মন্ত্রী, আবারও কখনও বা বিচারক বা সাধারণ কোনও ব্যক্তি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গরু নিয়ে তাদের উদ্ভট বিভিন্ন মন্তব্যে দানা বেঁধেছে নানা বিতর্ক। সর্বশেষ আবারও বিতর্কিত সন্তব্য সামনে এলো গরু নিয়ে। ভারতের এক মন্ত্রী দাবি করেছেন, গরুর সেবা করলে রক্তচাপ কমে যায়।

এমনকি গোয়ালঘরে ঘুমালে এবং তা নিয়মিত পরিষ্কার করলে ক্যান্সার রোগের নিরাময় হয় বলেও দাবি করেছেন তিনি। রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ওই মন্ত্রীর নাম সঞ্জয় সিং গাঙ্গওয়ার। তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আখ উন্নয়নের জুনিয়র মন্ত্রী। তিনি বলেছেন, ক্যান্সার রোগীরা গোয়ালঘর পরিষ্কার করে এবং সেখানে শুয়ে নিজেকে নিরাময় করতে পারে। এছাড়া গরু পালন করে এবং তাদের সেবা করে ১০ দিনের মধ্যে রক্তচাপের ওষুধের ডোজ অর্ধেকে নামিয়ে আনা যেতে পারে।

উত্তর প্রদেশের এই মন্ত্রী জনগণকে তাদের বিবাহ বার্ষিকী এবং তাদের সন্তানদের জন্মদিনের অনুষ্ঠান গরুর গোয়ালঘরে উদযাপন করার আহ্বানও জানিয়েছেন।

এনডিটিভি বলছে, রাজ্য সরকারের আখ উন্নয়নের জুনিয়র এই মন্ত্রী রোববার তার নির্বাচনী এলাকা পিলিভীতের পাকাদিয়া নওগাওয়ানে গরুর আশ্রয়স্থল বা গোয়ালের উদ্বোধনের সময় জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব মন্তব্য করেন।

গৌশালার উদ্বোধনে গিয়ে হিন্দিতে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী বলেন, “যদি কোনো রক্তচাপের রোগী থাকে… এখানে গরু আছে। ওই ব্যক্তির উচিত প্রতিদিন সকাল-সন্ধ্যায় একটি গরুর পিঠে হাত বোলানো এবং তাকে সেবা করা। এতে করে মাত্র ১০ দিনের মধ্যেই ওষুধের মাত্রা ২০ মিলিগ্রাম থেকে ১০ মিলিগ্রামে নেমে আসবে। আমি আপনাকে যা বলছি, এটি একটি পরীক্ষিত জিনিস।”

সঞ্জয় সিং গাঙ্গওয়ার আরও দাবি করেন, “ক্যান্সারের রোগী যদি গোয়ালঘর পরিষ্কার করা শুরু করে এবং সেখানে শুয়ে থাকে, তাহলে ক্যান্সারও সেরে যায়। আপনি যদি শুকনো গোবর আগুনে পোড়ান, তাহলে আপনি মশা দূর করতে পারবেন।অর্থাৎ গরুর সব কিছুই কোনও না কোনওভাবে উপকারি,তার সব কিছু কাজে লাগে।”সূত্র ঢাকাপোষ্ট

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar