1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

শরণখোলায় বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি।
সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার সুন্দরবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন টিম, সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে শরনখোলা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পহেলা জুন সকাল ১১ টায় ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এম এ আজিজ। অনুষ্ঠানের বক্তব্য রাখেন, শরনখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইমতিয়াজ উদ্দিন, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন, সাংবাদিক শাহিন হাওলাদার, নজরুল ইসলাম আকন ও বিটিআরটি সদস্য মোঃ সোলায়মান।

সেমিনারে বক্তারা সুন্দরবনের বাঘ সুরক্ষায় বিষ দিয়ে মাছ নিধন ও চোরা শিকারীরা যাতে বনে প্রবেশ করতে না পারে সেজন্য বনরক্ষীদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। প্রধান অতিথি জানান সুন্দরবনে সর্বশেষ জরিপ ২০২৩/২৪ অনুযায়ী বাঘের সংখ্যা ১২৫টি। এতে ধারণা করা হচ্ছে বাঘ সুন্দরবনে আরো বাড়ছে এবং তারা রক্ষা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar