1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২০৬ জন খবরটি পড়েছেন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0016,0.0000; brp_del_sen:0.1300,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 170.81131;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 37;

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর বাহাদুরপুর নুরমহল সুরেশ্বর দরবার শরিফে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। শুক্রবার (৬ জুন) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুপর গ্রামে সকাল সাড়ে ৬টায় ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম সুরেশ্বরী।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়। এতে ইমামতি করেন মো. সেকান্দর আলী সুরেশ্বরী। নারীরাও পৃথক জামাতে নামাজ আদায় করেন। নুরমহল সুরেশ্বর দরবার শরীফের মুরিদান ভক্তরা দূর-দূরান্ত থেকে সকাল থেকেই জামাতে নামাজ আদায়ের জন্য হাজির হন। ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট, নান্দাইল, ফুলপুর, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক ভক্ত এ জামাতে অংশ গ্রহণ করেন।

ঈদের জামাতে নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার সম্প্রীতি-শান্তি কামনায় মোনাজাত করা হয়। সুরেশ্বর দরবার শরীফের খাদেম ও খতিম মো. সেকান্দর আলী বলেন, বিশ্ব মুসলিম উম্মাহ চাঁদ দেখার প্রথম দিনে ঈদ উদযাপন করে। আমরাও চাঁদের গণনায় ঈদ করছি। এ বিষয়টি নিষ্পত্তি করার জন্য ওআইসির প্রতি আহ্বান জানাচ্ছি। যেন আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না হয়।

তাছাড়া সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী মোবাইল ফোনে জানান, সৌদি আরবের সাথে মিল রেখেই প্রতিবছর এখানে ঈদ-উল-আজহা উদযাপন করা হচ্ছে। তিনি আরও বলেন,  ঈদুল আজহা  হল ইসলাম ধর্মের একটা প্রধান উৎসব, নবী ইব্রাহিম আল্লাহ-কে কতটা ভালবাসেন তার একটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহতালা। আল্লাহ স্বপ্নে ইব্রাহিমকে বললেন- তোমার সব চাইতে প্রিয় জিনিসটি আমাকে উৎসর্গ করো। তাই  এই ঈদে নামাজ, দোয়া করা এবং পশু কুরবানী দেয়া হয়। নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar