1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘূর্ণিঝড় দানা থেকে পরিবারের একমাত্র উপার্জনের নৌকা রক্ষায় ব্যস্ত শাহাদাৎ-ফরিদা দম্পতি  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

ঘূর্ণিঝড় দানা থেকে পরিবারের একমাত্র উপার্জনের নৌকা রক্ষায় ব্যস্ত শাহাদাৎ-ফরিদা দম্পতি 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ‘দানা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর থেকে সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সঙ্গে নদীর পানির উচ্চতাও বাড়তে শুরু করেছে। তাই ঝড়ে নৌকার যেন ক্ষতি না হয় সেজন্য পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম নৌকা রক্ষায় ব্যস্ত শাহাদাৎ-ফরিদা দম্পতি। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শাহাদাৎ-ফরিদা দম্পতি উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া এলাকার খোলপেটুয়া নদীর তীরে বসাবাস করেন। শাহাদাৎ ওই এলাকার মৃত গোরা গাজীর ছেলে ও ফরিদা বেগম শাহাদাৎ গাজীর স্ত্রী। তাদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা। সেই নৌকা ঝড়ের ক্ষতি থেকে রক্ষা করতে বিকালে স্বামী-স্ত্রী মিলে নৌকা নদীর বেড়িবাঁধের পাশে কাত করে বেঁধে রাখছেন।

মৎস্যজীবী শাহাদাৎ গাজী বলেন, ঝড় আসতেছে শুনেছি তাই আমাদের আয়ের একমাত্র এই নৌকাটি যাতে ঝড়ে কোন ক্ষতি না হয় সেজন্য ডাঙ্গায় বেঁধে রাখতে চাই। যাতে নৌকাটি নদীতে ডুবে না যায়।

শুধু শাহাদাৎ-ফরিদা দম্পতি নয় উপকূলীয় অঞ্চলের নদী তীরবর্তী ভুরি গোয়ালিনী, কৈখালী, গাবুরা ও পদ্মপুকুরসহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা প্রত্যেকে তাদের নৌকা ডাঙায় তুলে রাখছেন বিপদ এড়ানোর জন্য।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar