1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্পর্শিয়ার প্রেমে পড়েছেন এক সাথে দুই ভাই ! - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

স্পর্শিয়ার প্রেমে পড়েছেন এক সাথে দুই ভাই !

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৫১ জন খবরটি পড়েছেন

বিনোদন ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও বেছে বেছে কাজ করছেন। বিভিন্ন উৎসবে তিনি বিশেষ কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হন। আসন্ন ঈদেও এই তারকা আসবেন বেশ কিছু নাটকে। তার মধ্যে একটি হলো ‘শেষটা তুমি’।

নাটকটির চিত্রনাট্যা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। রোমান্টিক গল্পের এ নাটকটিতে স্পর্শিয়ার প্রেমে পড়তে দেখা যাবে আপন দুই ভাইকে। সেই দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও মীর রাব্বী।নাটকটিতে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে একই গ্রামে একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসবে নাটকের গল্পে। যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার।

নির্মাতা মাহমুদ মাহিন বলেন, সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প ‘শেষটা তুমি’। এর গল্পটা বেশ সিরিয়াস। টিত্রনাট্যে অনেকগুলো উত্থান পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন।
জানা গেছে, আসছে ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar