মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার (১৯ অক্টোবর) ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। রোববার (১৮ অক্টোবর) রাতে তাঁরা উপজেলার বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ তাঁদের স্বাগত জানান।
ইউএনও মো. বায়েজিদ-বিন-আখন্দ বলেন, “আমরা সকলে এদেশের নাগরিক। আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এই উৎসব পালন করব।” সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
একই আহ্বান জানিয়ে ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “দেশের সব নাগরিকের ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করা উচিত।” তিনি নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে শিক্ষাবিদ অরুন পাল, হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি সুমন মজুমদার হিরু, তনু দাশ গুপ্ত, পদুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দয়াল কৃষ্ণ দাশ, পদুয়া বাসুদেব মন্দিরের সভাপতি শানু ধর ও সাধারণ সম্পাদক তমাল কৃষ্ণ দাশ উপস্থিত ছিলেন। এছাড়া পদুয়া কেন্দ্রীয় শ্রীশ্রী বাসুদেব মন্দির পূজা কমিটির টুন্টু দাশ, সেক্রেটারি রাজিব দাশ ও অর্থ সম্পাদক রিপন দাশসহ বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।