1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা / সাতক্ষীরা
রবিবার (১৮ অক্টোবর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সাংবাদিকদের কাছে আমিনী দাবি করেন, শামীমকে হত্যার উদ্দেশ্য তার ছিল না এবং এই ঘটনায় তিনি অনুতপ্ত নন।

দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা, দেবহাটা থানা ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর যৌথ অভিযানে আমিনীকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং বিকেলে আদালতে পাঠানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনী বলেন, ‘আইনের দৃষ্টিতে আমি অপরাধী। তবে তাকে পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটে গেছে। সে যে নাস্তিক ছিল, তা বিভিন্ন দেশ থেকে আসা হুমকির কল থেকে নিশ্চিত হয়েছি। তাই এই ঘটনায় আমি অনুতপ্ত নই।’

গত মঙ্গলবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে শামীমকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিহত শামীমের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে পুলিশ মামলার ৫ ও ৬ নম্বর আসামিকে গ্রেফতার করেছে।

নিহত শামীমের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তার ও স্ত্রীর বাগবিতণ্ডার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার ওপর চড়াও হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাকে হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে বের করে পিটিয়ে হত্যা করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘ফজলুল হক আমিনী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে জানিয়েছেন। তাই তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।’

এসআরবি-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar