1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার (১৮ অক্টোবর) ২০২৬, সকাল ৮টা ১৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার বাবর ম্যানসনের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে সে আত্মহত্যা করে থাকতে পারে।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, রাত সাড়ে ৯টার দিকে নিহতের মা ফোন করে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং লোহাগাড়া থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করে।

নিহতের মা মাহমুদা আক্তার বিউটি জানান, জান্নাতুল তার প্রথম স্বামীর সন্তান এবং তারা প্রায় সাড়ে তিন বছর ধরে লোহাগাড়ায় বসবাস করছেন। তিনি দাবি করেন, টিকটকের সূত্র ধরে ঢাকার ওয়ারী এলাকার সাইমন নামের এক প্রবাসী যুবকের সঙ্গে জান্নাতুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল এবং মৃত্যুর আগে ওই যুবকের সঙ্গে তার কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে।

নিহতের মা মাহমুদা আক্তার বিউটি বলেন, “সম্পর্কের টানাপোড়েনের কারণে আমার মেয়ে আত্মহত্যা করে থাকতে পারে। আমি মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar