1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মিলানে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’: ৩৫০ ঘণ্টায় তৈরি গাউনে নজর কাড়লেন রাশমিকা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

মিলানে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’: ৩৫০ ঘণ্টায় তৈরি গাউনে নজর কাড়লেন রাশমিকা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (২৬ সেপ্টেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৫টা ৩৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইতালির মিলানে অনুষ্ঠিত ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’ ফ্যাশন আয়োজনে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নজর কাড়লেন। আন্তর্জাতিক এই মঞ্চে অভিষেকে তিনি ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার হাতে ৩৫০ ঘণ্টায় তৈরি একটি কালো গাউন পরে অংশ নেন।

রাশমিকার পরনের গাউনটি অনামিকা খান্নার সর্বশেষ কতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর একটি বিশেষ পোশাক। স্বচ্ছ কালো লেস, ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক ও ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি গাউনটিতে আধুনিকতা ও নাটকীয়তার মিশেল দেখা যায়। চলতি বছরের শুরুতে হায়দরাবাদে এই সংগ্রহটি প্রথম উপস্থাপিত হয়।

গাউনটি তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে প্রায় ৩৫০ ঘণ্টা সময় লেগেছে। স্লিভলেস ও হাই-নেক নকশার মেঝেছোঁয়া এই গাউনের সিলুয়েটে রয়েছে কাঠামোবদ্ধ কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে সিকুইনের ঝলক পোশাকটিতে গ্ল্যামারের আবহ যোগ করেছে। গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলার লুকের আকর্ষণ বাড়িয়ে দেয়।

পোশাকের নকশা প্রধান আকর্ষণ হওয়ায় গয়নায় রাখা হয়েছে মিনিমাল টাচ। রাশমিকা স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটি ব্যবহার করেন। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুটে তাঁর সাজ পূর্ণতা পায়। সঙ্গে ছিল গুচির একটি ব্যাগ।

ভোগ ওয়ার্ল্ড ২০২৬-এর প্রেক্ষাপট

ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদ্‌যাপনকে সামনে রেখে মিলানে এই আয়োজন করা হয়। রেনেসাঁর অলংকরণ থেকে শিল্পবিপ্লব এবং ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন—এভাবে ফ্যাশনের নানা অধ্যায়কে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar