1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে ‘হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়’ শীর্ষক’ বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ই ডিসেম্বর বুধবার বেলা ১১টায় পরিষদের হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের সভাপতিত্বে কর্মশালায় আলোচনা উপস্থাপনা করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আখতারুজ্জামান। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তাসহ নানা পেশা ও শ্রেনীর প্রতিনিধিগন উক্ত কর্মশালায় অংশ নেয়। মৎস্য কৃষিখাতের উন্নতির পাশাপাশি পলি অপসারণপুবর্ক নদীর প্রবাহ ঠিক রাখা ছাড়াও নদী পুনঃখননের উপকারীতা নিয়ে কর্মশালায় আলোকপাত করা হয়। এছাড়া সুন্দরবনকে কেন্দ্র করে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের সর্বশেষ এ জনপদে আকর্ষনীয় পর্যটন এলাকা গড়ে তোলার বিষয়ে উপস্থিত সকলকে কার্যকর ধারনা প্রদান করা হয়। একইভাবে পর্যাপ্ত বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বনায়ন সৃষ্টির পাশাপাশি পানি সংরক্ষনের বিষয়ে ধারনা প্রদান করা হয়। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কৃষি কর্মকর্তা এনামুল হক, প্রকৌশলী জাকির হোসেন, চেয়ারম্যান মাসুদুল আলম, প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, গাজী আল ইমরান প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar